বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ: গুণগত মান ও আস্থার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার নতুন প্রত্যয় ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা তোমার খোঁপায় –মোঃ আশিকুর রহমান  রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ হিজাব পরে ড্রামস বাজিয়ে আলোচনায় নাজিয়া সামান্থা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 9, 2026

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চেয়ারম্যান ও সচিব পদে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার (৮ জুন) জারি করা একাধিক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান করা হয়েছে সৈয়দ আক্তারুজ্জামান-কে। তিনি এর আগে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির-কে বদলি করে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ছিলেন। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হক-কে ঢাকা কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালাম-কে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান, শামীম আরা চৌধুরী-কে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান এবং কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান পারভেজ-কে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আদেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম-কে রাজশাহী কলেজে এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগম-কে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে।

শিক্ষা প্রশাসনে এ রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষা বোর্ড ও শিক্ষাক্রম ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে ভূমিকা রাখবেন।


অন্যান্য সংবাদ