বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ: গুণগত মান ও আস্থার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার নতুন প্রত্যয় ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা তোমার খোঁপায় –মোঃ আশিকুর রহমান  রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ হিজাব পরে ড্রামস বাজিয়ে আলোচনায় নাজিয়া সামান্থা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা

স্টাফ রিপোর্টার / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 8, 2026
বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বোর্ডের সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম সিনহা। আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তারা এই দায়িত্ব পান।

এর আগে অনুষ্ঠিত পরিচালক পদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেন তামিম ইকবাল। সেখানে মোট ৭৪টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে রেকর্ড ব্যবধানে পরিচালক নির্বাচিত হন তিনি। এরপর নবনির্বাচিত ২৫ জন পরিচালকের সর্বসম্মতিক্রমে বিসিবির সভাপতি হিসেবে তামিম ইকবালের নাম চূড়ান্ত করা হয়। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হন। উল্লেখ্য, এর আগে গত দুই মাস বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে নতুন বোর্ডে আপাতত একজন সহসভাপতি রাখা হয়েছে, যিনি হলেন ফাহিম সিনহা।

নির্বাচনে ঢাকা ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্য থেকে ১২ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। এ ছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

এই ক্যাটাগরি থেকে বিজয়ী অন্য পরিচালকরা হলেন—রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে হেরে গেছেন চার প্রার্থী—বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।

 


অন্যান্য সংবাদ