
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে মাদক বিক্রিতে বাধা প্রদান করায় পাবনায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন, এক যুবক আহত।
নিহত যুবকের নাম মেহেদী মাসুদ পাভেল (৩৫)। তিনি ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে ও গয়েশপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম
সাধারণ সম্পাদক।
অন্যদিকে আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) ইসলামপুর গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল নিহত হন এবং সজিব গুরুতর জখম হন।
পাবনায় মাদক নির্মুলের আবেদন প্রায় প্রতি আইন শৃঙ্খলা মিটিংয়েই উত্থাপিত হয়, কিন্ত সফলতার নজীর নাই। শহর ছেড়ে গ্রামের ওলিতে গলিতে
মাদক বিক্রির কথা শোনা যায়!
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।