মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাদার তেরেসা: মানবতার সেবায় এক অনন্য আলোকবর্তিকা সরকারি প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ: কী বার্তা দিচ্ছে সরকার? গোলাবারুদের মজুত নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন দাবি, প্রকাশ করলেন যুদ্ধের এআই ছবি বিশ্বকাপ ফাইনালে হারের এক সপ্তাহ পর আবেগঘন খোলাচিঠি আর্জেন্টিনা কোচ স্কালোনির মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফল অ্যানজিওপ্লাস্টি সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১৮২ জন দেখেছেন
আপডেট : May 13, 2026

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর হৃদ্‌যন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। পরে জরুরি ভিত্তিতে তাঁর সফল অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত Royal Papworth Hospital-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলি-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অ্যানজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার সময় হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরের National University Hospital-এ ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তী সময়ে হৃদ্‌রোগজনিত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত ফলোআপ চিকিৎসা গ্রহণ করে আসছেন।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ