গতকাল রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দেড় যুগেরও বেশি সময় পর উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ।
স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রবেশ করা মাত্রই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ‘স্যার স্যার’ বলে জড়িয়ে ধরেন। বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে বের হন বাবর।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে একজন ব্যবসায়ীর বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, এটাসহ উদ্বেগজনক কিছু বিষয়ে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।
দুই ঘণ্টার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন।