মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ন্যায়বিচার ও কঠোর আইনের দাবিতে তীব্র বিক্ষোভ সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের ১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে কলেরার টিকা, আওতায় ৫১ লাখের বেশি মানুষ ১৬৪ বছরের অপেক্ষা শেষে পাবনায় স্বপ্নের রেলযাত্রার নতুন অধ্যায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার BMEISA-এর জমজমাট গেট-টুগেদার ও পুনর্মিলনী অনুষ্ঠিত শপথ – মো: আশিকুর রহমান স্বাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

স্টাফ রিপোর্টার / ২৮ জন দেখেছেন
আপডেট : August 23, 2026

ভারতের ওড়িশা উপকূলের কাছে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী এমভি ওশানউইনার নামের জাহাজটি ডুবে যায়।

জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটিতে ওড়িশা থেকে নেওয়া প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জানা গেছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারকে জানায় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড। একই সঙ্গে নাবিকদের উদ্ধারে সহায়তার অনুরোধ করা হয়।

খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের বরদঅনমোল নামের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে নিখোঁজ বাকি নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান বা নিরাপত্তার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 


অন্যান্য সংবাদ