বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ২১ জন দেখেছেন
আপডেট : August 25, 2026

 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে রাষ্ট্রপতির এটিই প্রথম সাক্ষাৎ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।

সাক্ষাতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে সৌদি আরবের সহযোগিতা চান রাষ্ট্রপতি। একই সঙ্গে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার বিষয়টিও আলোচনায় আসে। হজের সময় মিনায় গোসলখানা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও উন্নত করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার অনুরোধও জানান তিনি।

এ সময় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা, সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।


অন্যান্য সংবাদ