সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আভাস দেখছে না রাজনৈতিক দল’

রিপোর্টারের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : December 23, 2024
‘যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আভাস দেখছে না রাজনৈতিক দল’

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আভাস দেখছে না রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও গণঅধিকার পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, ‘বিএনপি সংস্কার করবে জাতীয় সরকার গঠন করবে।’

এ সময় সাংবাদিকরা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের নির্বাচনের মাঠ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি।’

বৈঠক শেষে এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজন কি উপায়ে, কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোড ম্যাপ প্রদান করা।

এদিকে, গণঅধিকার পরিষদের সদস্যসচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। প্রায় ১ ঘণ্টার পৃথক দুটি বৈঠকে সার্বিক রাজনৈতিক বিষয়, সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।


অন্যান্য সংবাদ