মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদক, গিয়ে দেখলেন প্রতিষ্ঠান উধাও

রিপোর্টারের নাম / ১৪৪ জন দেখেছেন
আপডেট : January 29, 2025
পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদক, গিয়ে দেখলেন প্রতিষ্ঠান উধাও

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি সুধা সদনসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে দুদক। আজ বুধবার (২৯ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা সমাজ সেবা অধিদপ্তরের থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়।

সম্প্রতি সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করে পুতুল।

দুদক সহকারী পরিচালক স্বপন কুমার রায় বলেন, এই প্রতিষ্ঠানের যে ঠিকানা পেয়েছিলাম, সেখানে এসে দেখলাম বর্তমানে প্রতিষ্ঠানটি নেই। এনবিআর থেকে যে করমুক্তি দেওয়া হয়েছিল, সেটা উদঘাটন করতে আমরা এনবিআরে যাচ্ছি।


অন্যান্য সংবাদ