শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

পাবনা কমিউনিটি হাসপাতালের ফ্রি স্বাস্থ্যক্যাম্প

মো:আবুল কালাম আজাদ / ৬২০ জন দেখেছেন
আপডেট : January 25, 2026

পাবনাপ্রতিনিধি:পাবনায় মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনা কমিউনিটি হাসপাতাল। গত ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমে পাবনা জেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ হাজার ১৫০ জন অসহায় রোগীকে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)।

২২ জানুয়ারি পাবনা জেলার চরতারাপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নে আয়োজিত স্বাস্থ্যক্যাম্পে ৮০০ জন অসহায় রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পরদিন ২৩ জানুয়ারি আতাইকুলা ইউনিয়ন ও ভাঁড়ারা ইউনিয়নে ৬০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সর্বশেষ ২৪ জানুয়ারি গয়েশপুর ইউনিয়ন ও দোগাছী ইউনিয়নে আরও ৭৫০ জন অসহায় রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।

প্রতিটি কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক ও সার্জারি বিভাগে রোগ নির্ণয়, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা যায়।

স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ্যাড.শামছুর রহমান  শিমুল বিশ্বাস। এ সময় পাবনা কমিউনিটি হাসপাতাল ও ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই  সময় প্রতিটি স্বাস্থ্যক্যাম্প পরিদশন করেন ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কাজী কামরুজ্জামান , প্রকল্প পরিচালক মো: গোলাম মোস্তফা  হাসপাতাল পরিচালক প্রফেসর ওমর শরীফ ইবণে হাসান,জনসংযোগ পরিচালক মো: ওয়াকার হোসেন তপন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও এ উদ্যোগ আরও বিস্তৃত আকারে চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

 

 

 

 

 

 

 


অন্যান্য সংবাদ