সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নয়: রিজভী

অনলাইন ডেস্ক / ২৮১ জন দেখেছেন
আপডেট : August 13, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নয়: রিজভী

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এই পদ্ধতির দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং এটি দেশে টেকসই হবে না।

আজ (বুধবার, ১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন দেশে কার্যকর হবে না। এর পেছনে গোপন উদ্দেশ্য রয়েছে।’ তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন এবং তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি— তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছে তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।’

এ ছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে মবের (হামলা) মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা। বলেন, মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায়।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় ২ হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও, সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।


অন্যান্য সংবাদ