বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ: গুণগত মান ও আস্থার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার নতুন প্রত্যয় ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা তোমার খোঁপায় –মোঃ আশিকুর রহমান  রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ হিজাব পরে ড্রামস বাজিয়ে আলোচনায় নাজিয়া সামান্থা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ

স্টাফ রিপোর্টার / ১৪২ জন দেখেছেন
আপডেট : June 7, 2026

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যার আলোচিত মামলার রায় আজ রবিবার (৭ জুন) ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজ করতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।

ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা ও ভবনের অন্যান্য বাসিন্দারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে তারা আসামিদের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের আদালতে হাজির করলে সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই দিনে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করেন।

পরবর্তীতে ১ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। অল্প সময়ের মধ্যে তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ায় এটি দেশের বিচারিক ইতিহাসে সবচেয়ে দ্রুত নিষ্পত্তিকৃত আলোচিত মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন সবার দৃষ্টি ট্রাইব্যুনালের রায়ের দিকে, যেখানে বহুল আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক পরিণতি জানা যাবে।

 


অন্যান্য সংবাদ