বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ: গুণগত মান ও আস্থার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার নতুন প্রত্যয় ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা তোমার খোঁপায় –মোঃ আশিকুর রহমান  রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ হিজাব পরে ড্রামস বাজিয়ে আলোচনায় নাজিয়া সামান্থা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার / ১১০ জন দেখেছেন
আপডেট : June 8, 2026

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড রোগী, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৩ জেলার মোট ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে এই অর্থ বিতরণ করা হবে। ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিৎসার চাপ সামাল দিতে রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জটিল রোগের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে অনেক পরিবারকে ঋণ নিতে, সঞ্চয় ভাঙতে কিংবা সম্পদ বিক্রি করতে হয়। এমন পরিস্থিতিতে সরকারের এই অনুদান রোগীদের চিকিৎসা ব্যয়ের একটি অংশ বহনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন যাচাই-বাছাই করা হয়। যথাযথ যাচাইয়ের পরই অনুদান অনুমোদন দেওয়া হয়। তিনি জানান, চিকিৎসা ব্যয়ের তুলনায় সহায়তার পরিমাণ সীমিত হলেও দরিদ্র রোগীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের হাতে দ্রুত অর্থ পৌঁছে দিতে সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য বরাদ্দ অনুমোদনের পর দ্রুত অর্থ ছাড় ও বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধির এই সময়ে সরকারের এ সহায়তা কর্মসূচি হাজারো রোগী ও তাদের পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

 


অন্যান্য সংবাদ