বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ: গুণগত মান ও আস্থার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার নতুন প্রত্যয় ক্যান্সার-কিডনিসহ ৬ জটিল রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা তোমার খোঁপায় –মোঃ আশিকুর রহমান  রামিসা হত্যা মামলার রায় আজ, দ্রুততম সময়ে শেষ হলো বিচারকাজ হিজাব পরে ড্রামস বাজিয়ে আলোচনায় নাজিয়া সামান্থা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

স্টাফ রিপোর্টার / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 10, 2026

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ৩৯ দিনের লড়াই শেষে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র । গ্রুপ ‘বি’কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড

গ্রুপ ‘সি’ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক

গ্রুপ ‘ই’জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট, ইকুয়েডর। গ্রুপ ‘এফ’নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া

গ্রুপ ‘জি’বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ ‘এইচ’স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ ‘আই’ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। গ্রুপ ‘জে’আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ ‘কে’পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ ‘এল’ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

উদ্বোধনী ম্যাচ ১১ জুনমেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকাভেন্যু: মেক্সিকো সিটিসময়: রাত ১টা (বাংলাদেশ সময়)

গ্রুপ পর্বগ্রুপ পর্ব চলবে ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। এই সময়ে ৪৮টি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল উঠবে নকআউট পর্বে। নকআউট পর্বের সূচিশেষ ৩২২৮ জুন – ৪ জুলাই শেষ ১৬৪ জুলাই – ৭ জুলাই কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই – ১২ জুলাই সেমিফাইনাল১৪ ও ১৫ জুলাই  তৃতীয় স্থান নির্ধারণী ১৮ জুলাই, মায়ামি রাত ৩টা

ফাইনাল  ১৯ জুলাই, নিউইয়র্ক-নিউজার্সি রাত ১টা

গুরুত্বপূর্ণ তথ্য প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। মোট ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ১০৪। ফাইনাল অনুষ্ঠিত হবে নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

 


অন্যান্য সংবাদ