বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
রাগ নয়, চোখ বড় হয়ে থাকার পেছনে থাকতে পারে গুরুতর রোগ পাবনার স্কুল থেকে এমআইটি, এরপর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক সেলিম শাহরিয়ার অ্যাফেরিসিস সচেতনতা দিবস আজ : ডা.চৈতী মালাকার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল, চিকিৎসাসেবায় গর্বিত গোটা ইউনিয়ন কাঁচের সেতুতে দাঁড়িয়ে মেঘের দেশে- মো: আনিছুর রহমান ষাট দশকের ক্রিকেট এই বাংলায় সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি মধুর কিছু সময়: বেইজিংয়ের স্বর্গের মন্দিরে – মো: আনিছুর ইসলাম নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউটিউবের নতুন নিয়ম, দ্বিধান্বিত ক্রিয়েটররা

রিপোর্টারের নাম / ৭৭ জন দেখেছেন
আপডেট : December 23, 2024
ইউটিউবের নতুন নিয়ম, দ্বিধান্বিত ক্রিয়েটররা

ইউটিউবে ভিডিওর হেডলাইন-থাম্বনেলে দারুণ চমক অথচ ভিডিওতে কোনো তথ্যবহুল কিছু নেয়। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিক বেট কনটেন্ট ভারত থেকে মুছে ফেলবে ইউটিউব কর্তৃপক্ষ।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের বিভ্রান্ত করার উদ্দেশে এই সব কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এইসব ভিডিও।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের বোকা বানানো হয় । অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনও তথ্য থাকে না।’

‘যার কারণে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নতুন পলিসি নিয়ে আসবে ইউটিউব। এরপর এই সব বিভ্রান্তিকর সব কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।’

ইউটিউব কর্তৃপক্ষ আরও জানান, তাদের উদ্দেশ্য ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। যাতে ব্যবহারকারীরা এখানে কোনও ভুয়ো ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কঠোর নজর রাখবে ইউটিউব।

কিছু কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য শুধু ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা। বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি ঘটে। এ ক্ষেত্রে নতুন পলিসি চালু করে এই সব কনটেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে।


অন্যান্য সংবাদ