সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়তে পারে অস্বস্তিও

রিপোর্টারের নাম / ৩২৮ জন দেখেছেন
আপডেট : May 26, 2025
তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়তে পারে অস্বস্তিও

ঢাকায় আবারও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এর ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। এসময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এই উচ্চ আর্দ্রতা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে বৃষ্টির সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে দেশের পাঁচটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ