শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

বাবু বাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামের একটি ১২তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

স্টাফ রিপোর্টার / ৬৯২ জন দেখেছেন
আপডেট : December 13, 2025

আজ   শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামের একটি ১২তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করছে।  বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির সদর দফতরের মিডিয়া সেল জানায়, সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

 

 


অন্যান্য সংবাদ