মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাদার তেরেসা: মানবতার সেবায় এক অনন্য আলোকবর্তিকা সরকারি প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ: কী বার্তা দিচ্ছে সরকার? গোলাবারুদের মজুত নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন দাবি, প্রকাশ করলেন যুদ্ধের এআই ছবি বিশ্বকাপ ফাইনালে হারের এক সপ্তাহ পর আবেগঘন খোলাচিঠি আর্জেন্টিনা কোচ স্কালোনির মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২৩৭ আসেন অনেক হেভিওয়েট নেতার নাম নেই

নিজস্ব প্রতিবেদন / ১৬৮ জন দেখেছেন
আপডেট : November 3, 2025

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতার। এর মধ্যে ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি। অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় জায়গা পাননি। সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রুমিন ফারহানাসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত প্রার্থী তালিকায়। তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন-বিয়োজন হতে পারে বলে দলসূত্রে জানা গেছে।

 


অন্যান্য সংবাদ