বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
রাগ নয়, চোখ বড় হয়ে থাকার পেছনে থাকতে পারে গুরুতর রোগ পাবনার স্কুল থেকে এমআইটি, এরপর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক সেলিম শাহরিয়ার অ্যাফেরিসিস সচেতনতা দিবস আজ : ডা.চৈতী মালাকার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল, চিকিৎসাসেবায় গর্বিত গোটা ইউনিয়ন কাঁচের সেতুতে দাঁড়িয়ে মেঘের দেশে- মো: আনিছুর রহমান ষাট দশকের ক্রিকেট এই বাংলায় সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি মধুর কিছু সময়: বেইজিংয়ের স্বর্গের মন্দিরে – মো: আনিছুর ইসলাম নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অ্যাফেরিসিস সচেতনতা দিবস আজ : ডা.চৈতী মালাকার

নিজস্ব প্রতিবেদন / ৫৯ জন দেখেছেন
আপডেট : September 15, 2026

নির্দিষ্ট রক্ত উপাদান সংগ্রহ ও চিকিৎসায় আধুনিক প্রযুক্তির গুরুত্ব বিশ্বব্যাপী আজ ১৫ সেপ্টেম্বর অ্যাফেরিসিস সচেতনতা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এ দিবসটি পালন করা হয়। অ্যাফেরিসিস আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি, যার মাধ্যমে রক্তের নির্দিষ্ট উপাদান আলাদা করে সংগ্রহ বা অপসারণ করা হয় এবং বাকি উপাদান শরীরে ফিরিয়ে দেওয়া হয়।অ্যাফেরিসিসে দাতা বা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে বিশেষ মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় উপাদান—যেমন প্লাজমা, প্লেটলেট, লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা—আলাদা করা হয়। এরপর প্রয়োজনীয় নয় এমন রক্তের অন্যান্য উপাদান পুনরায় শরীরে ফিরিয়ে দেওয়া হয়।চিকিৎসাবিজ্ঞানে অ্যাফেরিসিসের ব্যবহার দিন দিন বাড়ছে। প্লাজমাফেরেসিসে রক্ত থেকে প্লাজমা আলাদাকরাহয়।প্লেটলেটফেরেসিসে প্রয়োজনীয় প্লেটলেট সংগ্রহ করা হয়। এরিথ্রোসাইটফেরেসিসে লোহিত রক্তকণিকা এবং লিউকাফেরেসিসে শ্বেত রক্তকণিকা সংগ্রহ বা অপসারণ করা হয়। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান সরবরাহ করা সহজ হয়।সাধারণভাবে এক ব্যাগ পূর্ণ রক্তদানের তুলনায় অ্যাফেরিসিসের মাধ্যমে নির্দিষ্ট রক্ত উপাদান সংগ্রহ করা অনেক বেশি লক্ষ্যভিত্তিক। বিশেষ করে এমন রোগীদের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ, যাদের নির্দিষ্ট কোনো রক্ত উপাদানের জরুরি প্রয়োজন রয়েছে।

চিকিৎসায় অ্যাফেরিসিসের ব্যবহার প্লাজমা এক্সচেঞ্জ: রক্ত থেকে ক্ষতিকর অ্যান্টিবডি, প্রোটিন বা অন্যান্য ক্ষতিকর উপাদান অপসারণ করে বিভিন্ন স্নায়বিক ও অটোইমিউন রোগের চিকিৎসায় প্লাজমা এক্সচেঞ্জ ব্যবহার করা হয়।

ক্যান্সারের চিকিৎসা: কিছু ক্ষেত্রে রক্তে শ্বেত রক্তকণিকা বা প্লেটলেটের অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিলে অ্যাফেরিসিসের মাধ্যমে তা কমিয়ে আনা যায়। এছাড়া বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য স্টেম সেল সংগ্রহেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জরুরি রক্ত উপাদান সংগ্রহ:থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, ডেঙ্গু এবং বিভিন্ন জটিল চিকিৎসাজনিত পরিস্থিতিতে রোগীর প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্দিষ্ট রক্ত উপাদান সংগ্রহ ও সরবরাহ করা সম্ভব হয়।

বিশেষজ্ঞদের মতে, অ্যাফেরিসিস একটি আধুনিক ও নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতি। যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে এবং নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।অ্যাফেরিসিস সচেতনতা দিবসের লক্ষ্য হলো এই আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং প্রয়োজনীয় রক্ত উপাদান দানে মানুষকে উৎসাহিত করা। তাই আসুন, অ্যাফেরিসিস সম্পর্কে সচেতনতা বাড়াই এবং নিরাপদ রক্ত উপাদান দানে এগিয়ে আসি।

রক্তের কোনো নির্দিষ্ট উপাদান দান বা অ্যাফেরিসিস-সংক্রান্ত চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা.চৈতীমালাকার
সহকারীঅধ্যাপক
ট্রান্সফিউশনমেডিসিনবিভাগ DCH


অন্যান্য সংবাদ