মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল, চিকিৎসাসেবায় গর্বিত গোটা ইউনিয়ন কাঁচের সেতুতে দাঁড়িয়ে মেঘের দেশে- মো: আনিছুর রহমান ষাট দশকের ক্রিকেট এই বাংলায় সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি মধুর কিছু সময়: বেইজিংয়ের স্বর্গের মন্দিরে – মো: আনিছুর ইসলাম নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন

সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি

নিজস্ব প্রতিবেদন / ১৬৬ জন দেখেছেন
আপডেট : July 23, 2026

বাংলাদেশে খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে ইউরিয়া সারের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা দেশের কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুদ রয়েছে, তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হলেও এরপর সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে।

ডব্লিউএফপি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ থাকায় স্থানীয় উৎপাদনও কমে গেছে।

সংস্থাটির আশঙ্কা, সারের সরবরাহ ও মূল্য সংকট দীর্ঘস্থায়ী হলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। এর ফলে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

এদিকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ (হুথি) জানিয়েছে, সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাংকারে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ অমান্য করার জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে, যার প্রভাব বৈশ্বিক সারবাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।

 


অন্যান্য সংবাদ