রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
ষাট দশকের ক্রিকেট এই বাংলায় সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি মধুর কিছু সময়: বেইজিংয়ের স্বর্গের মন্দিরে – মো: আনিছুর ইসলাম নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়, ভোগান্তির শঙ্কা

স্টাফ রিপোর্টার / ১৮৭ জন দেখেছেন
আপডেট : July 7, 2026

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে আজ (৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস লাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে। এ সময় সংশ্লিষ্ট লাইনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Top of Form

 

Bottom of Form

 


অন্যান্য সংবাদ