‘রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা বেশি গুরুত্বপূর্ণ’
স্টাফ রিপোর্টার
/ ১৯৩
জন দেখেছেন
আপডেট :
July 13, 2026
244
রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের কল্যাণে বাস্তব কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছেন না। তাঁর ভাষায়, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান জানান, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে এবং প্রতিটি চারার যত্ন নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি শিশু জন্মের পর যেমন পরিবার তাকে ভালোবাসা ও যত্নে বড় করে তোলে, ঠিক তেমনি নব রোপণ করা গাছের চারাগুলোরও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।