ষাটের দশকে এ বাংলায় ক্রিকেটের বিকাশ, ইতিহাস ও সেই সময়ের ক্রিকেটসংশ্লিষ্ট নানা স্মৃতি নিয়ে ক্রীড়া লেখক লুৎফুর রহমান মাখনের নতুন বই ‘ষাট দশকের ক্রিকেট এই বাংলায়’ প্রকাশিত হয়েছে। বইটি নিয়ে আলোচনা উৎসব অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন কাজী হাবিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে কাজী হাবিবুর বহসান বলেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস নিয়ে এমন একটি বই প্র

কাশ নিঃসন্দেহে আনন্দের বিষয়। বিশেষ করে ষাটের দশকের ক্রিকেটকে কেন্দ্র করে তথ্য, স্মৃতি ও ইতিহাসকে বইয়ের পাতায় তুলে ধরার উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বইটি শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ক্রিকেটের অতীত জানার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
তিনি বলেন, লুৎফুর রহমান মাখনের এটি তৃতীয় ক্রিকেটবিষয়ক বই। এর আগে তাঁর ‘ক্রিকেটের সাথে চলা’ বইটি প্রকাশিত হয়। ২০২৩ সালের ১৮ মে জাতীয় প্রেস ক্লাবে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। ওই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার কথাও স্মরণ করেন তিনি।
কাজী হাবিবুর বহসান আরও জানান, ‘ক্রিকেটের সাথে চলা’ বইটির কয়েকটি কপি কলকাতায় নিয়ে যান তাঁদের বন্ধু দুলাল হোসেন। বইটি পড়ে পশ্চিমবঙ্গের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, লেখক, সাংবাদিক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। পরে ২০২৪ সালের ২২ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার কক্ষে ‘ক্রিকেটীয় আড্ডা’ নামে বইটি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সেখানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক, গবেষক, লেখক ও সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় তাঁরা বইটির প্রশংসা করেন এবং বাংলাভাষায় ক্রিকেটের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
‘ষাট দশকের ক্রিকেট এই বাংলায়’ বইটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ সময়ের ইতিহাস, স্মৃতি ও
নানা অজানা তথ্য পাঠকদের সামনে নতুনভাবে উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ক্রিকেটাররা হলো- সৈয়দ আশরাফুল হক, জাহাঙ্গীর শাহ বাদশাহ, ওমর খালেদ রুমি,কামরুজ্জামান,দুলাল মাহমুদ,সুফী খালেক,শহিদুল আলম রতন ।