শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ : সহিংসতা রোধে সমাজভিত্তিক উদ্যোগ জোরদারের আহ্বান

স্টাফ রিপোর্টার / ৬৫৬ জন দেখেছেন
আপডেট : November 25, 2025

আজ বুধবার দেশব্যাপী পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এ দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন, মানবাধিকার প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালি এবং অনলাইন ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনব্যাপী সচেতনতামূলক বার্তা প্রচার করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 নারী নির্যাতন এখনো দেশে একটি উদ্বেগজনক সমস্যা। পরিবার, কর্মক্ষেত্র কিংবা সাইবার জগৎ—সব ক্ষেত্রেই নারীরা নানা ধরণের সহিংসতার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি পরিবর্তনে আইনি কাঠামো আরও শক্তিশালী করা এবং ভুক্তভোগী নারীদের জন্য নিরাপদ সহায়তা সেবা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

মানবাধিকার সংগঠনগুলো জানায়, সমাজের প্রতিটি স্তরে নারীকে সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ, স্কুল-কলেজে প্রশিক্ষণ এবং গণমাধ্যমের ভূমিকা আরও বাড়াতে হবে।দিবসকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি চলমান রয়েছে

 


অন্যান্য সংবাদ