শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

শানতোল

নিজস্ব প্রতিবেদন / ৫৯৯ জন দেখেছেন
আপডেট : January 31, 2026

শানতোল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি পরিচিত ফল। শানতোলকে কেউ কেউ বুনো ম্যাংগোস্টিন বলেও ডাকেন। বাংলাদেশে এ ফলের চাষ শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউ জার্মপ্লাজম সেন্টারে ও হর্টিকালচার সেন্টার, কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জের খামারে বেশ কয়েকটি শানতোলের গাছে সফলভাবে ফল ধরছে। দেশের অন্যান্য স্থানেও চাষ সম্ভব। শানতোল ফলের আলাদা একটা সুগন্ধ আছে। যা প্রথমেই যে কোন ক্রেতাকে আকৃষ্ট করতে পারে। তাই নতুন ধরনের এ ফলটির বাজার ভালো পাওয়া যেতে পারে এবং বিদেশে রপ্তানিও করা যেতে পারে। শানতোলের শাঁস সিরাপে সংরক্ষণ করা যায়, জ্যাম বিদেশে রপ্তানিও করা যেতে পারে। এ হিসেবে শানতোল ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পও গড়ে উঠতে পারে।


অন্যান্য সংবাদ