শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ

রিপোর্টারের নাম / ৭৭২ জন দেখেছেন
আপডেট : May 26, 2025
নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্টের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। বিস্তারিত আদেশে রিট খারিজের আইনগত দিক ও পর্যালোচনা তুলে ধরার কথা জানিয়েছেন বিচারপতি।

নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা হয়।

রিটকারী আইনজীবী জানান, নারী কমিশনের কয়েকটি সুপারিশ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের পরিপন্থি তাই রিট করা হয়েছে।

কমিশনের সুপারিশ যেহেতু এখনো বাস্তবায়ন হয়নি তাই এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দেন।


অন্যান্য সংবাদ